দক্ষিণ আফ্রিকার সিরিজের আগে ভারত দলে জোড়া দুঃসংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের আগমুহূর্তে অধিনায়ক রাহুলকেই হারাতে হলো ভারত দলকে। আর অধিনায়কত্বের ভার কাঁধে পড়েছে উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্তের ওপর। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জেতা অধিনায়ক হার্দিক পান্ডিয়া থাকছেন পান্তের ডেপুটি হিসেবে।