মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ভোলার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে বেলা একটা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বর্ষীয়ান এই নেতার মরদেহ ভোলায় আনা […]