বরিশাল পুলিশ সুপার করোনা আক্রান্ত
ফাইজুল ইসলাম, বরিশাল সদর প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। পুলিশ সুপার অফিস সূত্র জানায়- গত ২ আগস্ট পুলিশ সুপার মারুফ হোসেন অসুস্থবোধ করলে সরকারি বাসভবনে সম্পূর্ণ আইসোলেশনে চলে যান। […]