আজ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার কে এস দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা হয় এ দলটির। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। রোজ গার্ডেনে জন্মগ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। […]