মুসলিমদের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়াবে : তসলিমা

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি মুসলিমদের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়াবে বলে মন্তব্য করেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে নিজের মতামত জানাতে গিয়েই তসলিমা নাসরিন এ শঙ্কা প্রকাশ করেন। ‘দ্য কাশ্মীর ফাইল’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তসলিমা লেখেন, ‘বিবেক অগ্নিহোত্রী লোকটিকে আমি বিভিন্ন কারণে পছন্দ করি না। আমি তার কোনও সিনেমা দেখিনি। দেখার ইচ্ছেও কোনদিন হয়নি। […]