অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে রামগড় বিজিবি
রামগড় সীমান্তে বিভিন্ন সময়ে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন ও জোন এর বাস্কেট মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি। এ সময় রামগড় জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান পিএসসি, খাগড়াছড়ি জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, উপজেলা […]