শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল: প্রধান উপদেষ্টা

গত ১৫-১৬ বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল। বৃহস্পতিবার সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডুব্লউজিএস) এক প্লেনারি সেশনে তিনি এ কথা বলেন। সিএনএন এর উপস্থাপক বেকি অ্যান্ডারসন সেশনটি সঞ্চালনা করেন। ড. ইউনূস বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন […]