মওদুদের লাশ আসবে সন্ধ্যায়, গ্রহণ করবেন ফখরুল
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ সন্ধ্যায় দেশে আসছে। রাজধানীর শাহজালাল বিমানবন্দরে লাশ গ্রহণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো […]