কেশবপুর ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
শেখ মোস্তফা কামাল, কেশবপুর, যশোর প্রতিনিধিঃ স্থানীয় সরকার অধীনে পঞ্চম ধাপে আগামী ০৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। […]