বিজয় দিবসে খুলনায় মনোমুগ্ধকর সাইকেল র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের বিজয় উল্লাসকে সবার মাঝে ছড়িয়ে দিতে খুলনা মহানগরীতে ব্যতিক্রমধমী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় মহানগরীর শিববাড়ির মোড় থেকে বিজয়ের চেতনায় বাঁধাহীন ছুটে চলি এই শ্লোগানকে সামনে রেখে বিজয়ের দুরন্ত র‌্যালি শুরু হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। […]