ইভ্যালির মামলায় স্থায়ী জামিন পেলেন মিথিলা

অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলার আসামি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা স্থায়ী জামিন পেয়েছেন। হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মিথিলা। জামিন স্থায়ী করার আবেদনও করেন তিনি। […]

আরো সংবাদ