‘মিস ইউনিভার্স’ কে এই সুন্দরী ফাতিমা

‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুকুট জয় করেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ। এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৫ বছর বয়সি ফাতিমা বশকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মুকুট বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ। […]