মানিকগঞ্জে বাসচাপায় নিহত ২
মানিকগঞ্জে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশাচালকও। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে সেলফি পরিবহণের বাসচাপায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ। তিনি জানান, পাটুরিয়াঘাটগামী সেলফি পরিবহনের একটি বাস মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা অটোরিকশারকে পেছন দিক থেকে চাপা দেয়। […]