ডর্টমুন্ডকে হারিয়ে শেষ ষোলোতে রেঞ্জার্স
উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলো নিশ্চিত করেছে স্কটিশ রেঞ্জার্স। বৃহস্পতিবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রেঞ্জার্স। তবে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে স্কটিশ ক্লাবটি। প্রথম লেগে জার্মান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছিল রেঞ্জার্স। ৪-২-৩-১ ফর্মেশনে খেলা রেঞ্জার্স শুরুতেই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। কলমকথা/সাথী