ঘুমিয়ে ছিলো ২ ভাই-বোন, সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু পর্যবেক্ষণে বোন
মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সাপের দংশনে আহত অপর ১০ বছরের এক শিশু বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।একই বিছানায় ২ ভাই বোন ঘুমিয়ে ছিলো। মৃত্যুবরণকারী ৪ বছর বয়সী শিশুটির নাম আজিম। আহত হয়েছে ১০ বছর বয়সী শিশু হালিমা। […]