বিজিবির নতুন ডিজি মে. জেনারেল সাকিল আহমেদ

সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিজিবির ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন মেজর […]