গণভবন অভিমুখে সোহেল তাজের কর্মসূচি ঘোষণা

তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার তিনি এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন। এই কর্মসূচি একান্তই ব্যক্তিগত উদ্যোগ উল্লেখ করে সোহেল তাজ লিখেছেন, রোববার (১০ এপ্রিল) বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব। […]