ক্লাসে হঠাৎ হিস্টিরিয়ায় আক্রান্ত ১০ শিক্ষক-শিক্ষার্থী

বাগেরহাটের চিতলমারীতে ক্লাস চলার সময় হঠাৎ ১০ জন শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৮ জন ছাত্রী ও দুইজন শিক্ষক। তারা হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থরা হলেন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাস (২৭), ওই […]