স্বপন কুমার দাস,নড়াইল প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে “জিয়া মঞ্চ” নড়াইল জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ই জুলাই রবিবার নড়াইল জেলা বি এন পি’র প্রধান কার্যালয়ে এই কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়। জিয়া মঞ্চ’ নড়াইল জেলা শাখার আহবায়ক শেখ মোহিতুল ইসলাম রানা’র সভাপতিত্বে ও ‘জিয়া মঞ্চ’ নড়াইল জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রায়হানুল ইসলাম সজিব, যুগ্ন আহবায়ক বাবলু মোল্ল্যা বাবু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালেহ আহমেদ কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কামাল উদ্দিন আরব,নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃওবায়দুর রহমান,খুলনা বিভাগীয় জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক শামীম হাওলাদার। নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবাদত হোসেন মিনা। এছাড়া আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর থানা জিয়া মঞ্চের আহবায়ক জামিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ মাহাবুব হোসাইন, সদস্য সচিব ফরহাদ হোসাইন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।