ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি ট্রেন আজ লাইনচ্যুত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।
বুধবার (৮ জুন) ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় মরুভূমির মধ্যকার শহর তাবাসে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। অন্ধকারের মধ্যে ট্রেনটি লাইন থেকে অর্ধেকের বেশি বাইরে চলে এলে মর্মান্তিক এই দুর্ঘটনা হয়।
আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সেখানে দ্রুতই অ্যাম্বুলেন্স এবং তিনটি হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল হাজির হয়। ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। তাবাস থেকে ৫০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়।
রাজধানী তেহরান থেকে ৫৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। এরইমধ্যে দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইরানি কর্তৃপক্ষ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।