ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স নিয়ে লেভেল-২ মাত্রার ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুন) মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার বিভাগ (সিডিসি ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে এ ভ্রমণ নিষেজ্ঞা আরোপ করে।
এতে বলা হয়েছে, ভ্রমণকালে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী বা অন্য কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে। সিডিসির লেভেল-৩ মাত্রার সতর্কতা হচ্ছে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা। এটি এখনও জারি করা হয়নি।
মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির ঠাণ্ডার উপসর্গ দেখা দিতে পারে। ২১ দিন পর রোগীর সারা দেহ ফোসকায় ভরে যেতে পারে। মাঙ্কিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামে ভাইরাস। এটি স্মলপক্স ভাইরাস শ্রেণির।
বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স এখন পর্যন্ত কম গুরুতর ও এটির সংক্রমণের সক্ষমতা তুলনামূলক কম বলেই ধারণা করছেন তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।