ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ছন্দে ফিরেছেন তামিম। টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ দল। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ৮২ ওভার ৫ বলে ৬ উইকেটে ২৭৪ রান করেছে।
ওপেনার তামিম ইকবাল ২৪০ বল খেলে ১৪০ রান করে অপরাজিত আছেন।
১৯টি চার ও ১টি ছক্কায় সেজেছে তামিমের ইনিংস। তামিমের সঙ্গে ৬ রান করে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন।
এদিকে সাকিব না থাকায় সহ-অধিনায়ক লিটনই টসের আনুষ্ঠানিকতা সেরেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।