ডিমলা দুগ্ধ শীতলিকরন কেন্দ্র উদ্বোধন
ডিমলা দুগ্ধ শীতলিকরন কেন্দ্র উদ্বোধন

নীলফামারীর ডিমলা উপজেলার ডাংগার হাটে অক্সফ্যাম ইন বাংলাদেশের আর্থিক সহায়তায় পল্লীশ্রী ও রমিছা ডেইরি ফার্মের যৌথ উদ্যোগের দুগ্ধ শীতলিকরন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩-জুন) সকালবেলা দুগ্ধ শীতলিকরন কেন্দ্র উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে পল্লশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিষ আশোক।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদুল চৌধুরী,
খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,পল্লীশ্রী’র শাখা ব্যবস্থাপক পুরান চন্দ্র বর্মন, রমিছা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী উমর আলী প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।