আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউতে দিশেহারা বাংলাদেশ হয়তো ভয়টা কাটিয়ে উঠতে পারেনি ঠিকঠাক। ব্যাটে-বলে কোনোদিকেই নিজেদের ছাপ রাখতে পারেনি টাইগাররা।

ডমিনিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা বলা যায় বৃষ্টি বাঁচিয়ে দেয়। তবে দ্বিতীয় ম্যাচে এসে হাবুডুবু খেতে হলো আটলান্টিক পাড়ের উইন্ডসর পার্কে।

ডমির্নি দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৯৩ রানের পাহাড় জমা করে ক্যারিবীয়রা।

ক্যারিবীয়দের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টির মেজাজ দেখাতে পারেননি টাইগার ব্যাটাররা। ৬ উইকেটে ১৫৮ রান তুলে হেরেছে ৩৫ রানে বাংলাদেশ।