সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান মাহের আল-আগাল যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন। বার্তা সংস্থা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ওই ড্রোন হামলা হয়। সেসময় সিরিয়ার জিন্দাইরিস এলাকার কাছে মোটর সাইকেলে যাওয়ার সময় ড্রোন হামলায় মারা যান মাহের আল-আগাল।
মাহের আল-আগালের অতীত সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না।
তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আগালকে এশিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ে পরিচিত লেভানতে অঞ্চলে আইএসের গভর্নর বলে অভিহিত করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।