বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমিয়ে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে নাকি হোম অফিস করতে হবে; এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (১৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, অফিসে বিদ্যুৎ কম ব্যবহার করার বিষয়টিও পরিকল্পনা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা যাতে গাড়ি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হয় সে বিষয়ে নজর রাখা হবে।
সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই করবো। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেব। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।