ভারতে নকল মদ পান করে কমপক্ষে ২৬ জনের মৃত্যু
ভারতে নকল মদ পান করে কমপক্ষে ২৬ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে নকল মদ পান করে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৩০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যটিতে অ্যালকোহল বিক্রি এবং সেবন নিষিদ্ধ। সেখানে শুধু সরকার থেকে অনুমতি (লাইসেন্স) পাওয়া ব্যক্তিরা মদ পান করতে পারেন। গুজরাটের স্বরাষ্ট্র সচিব রাজ কুমার রয়টার্সকে বলেন, সোমবারের (২৫ জুলাই) ঘটনায় রাজ্যটির দুটি জেলার মানুষ ভুক্তভোগী।
আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে। অবৈধভাবে উৎপাদিত অ্যালকোহল বা দেশীয় মদ পানে মৃত্যু ভারতে সাধারণ ঘটনা। সেখানে অল্প সংখ্যক মানুষই ব্র্যান্ডেড মদ কিনতে পারেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।