বিএনপি নেতা হত্যায় ১ জনের যাবজ্জীবন ৩ জনের বেকসুর খালাস
বিএনপি নেতা হত্যায় ১ জনের যাবজ্জীবন ৩ জনের বেকসুর খালাস
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এই মামলা থেকে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হুসাইন এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামির নাম শাহাজান। তার বাড়ি একই উপজেলার চাপালি গ্রামে।
যারা খালাস পেয়েছেন তারা হলেন- আজিজার, আব্বাস আলী ও আতিয়ার।
আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ মে ইসমাইল হোসেনকে বাড়ি ফেরার পথে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলাটি দীর্ঘ ৯ বছর চলার পর উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত শাহাজানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলাটি সরকার পক্ষে অতিরিক্ত পিপি আব্দুল খালেক ও আসামি পক্ষে রাশিদুল হাসান জাহাঙ্গীর পরিচালনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।