শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে ইন্টারনেট নির্ভর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক বিডিরেনকে সম্ভাব্য স্বল্প দামে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকায় বিডিরেনের সঙ্গে এ বিষয়ক এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা জানান।

বিডিরেনের চাহিদা অনুযায়ী স্বল্প দামে অতিরিক্ত ব্যান্ডউথ সরবরাহের আশ্বাস ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার জন্য সম্ভাব্য সর্বোচ্চ ছাড় দেয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব এই বিষয়ে প্রস্তাব পাঠানোর জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।’ শিক্ষার ডিজিটাল রূপান্তরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।