করোনার সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যে ঘাটতি হয়েছে তা ক্ষতি পুষিয়ে নিয়ে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন ঘাটতি হয়েছে, সেসব প্রতিষ্ঠানে কীভাবে এই ঘাটতি পূরণ করা হবে, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হবে।