৩২ বছর পর সৌদি আরবে ফের বাণিজ্যিক ফ্লাইট চালু
৩২ বছর পর সৌদি আরবে ফের বাণিজ্যিক ফ্লাইট চালু

২ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ৩২ বছর পর চলতি আগস্ট মাস থেকে সৌদি আরবে ফের বাণিজ্যিক ফ্লাইট চালু করছে থাই এয়ারওয়েজ।
রোববার (৭ আগস্ট) থাই এয়ারওয়েজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। থাই এয়ারওয়েজ আরও জানিয়েছে, ৩২ বছরের মধ্যে প্রথম ফ্লাইটটি ১৯ আগস্ট জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। জেদ্দায় সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করবে থাই এয়ারওয়েজ। ২ দেশের সম্পর্কের তিক্ততার কারণে ৩২ বছর আগে সৌদি আরব যাওয়ার ফ্লাইট বন্ধ করে দেয় থাই এয়ারওয়েজ।
জানুয়ারিতে থাইল্যান্ড ও সৌদি আরব পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর এই রুটটি পুনরায় চালু করা হয়। তবে, ২ দেশের মধ্যে ৩ দশকেরও বেশি সময় ধরে কোনো বাণিজ্যিক বিমান যোগাযোগ না থাকলেও সৌদি আরব থাই হজযাত্রীদের হজে যাওয়ার জন্য চার্টার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।