
সুনামগঞ্জের শাল্লায় ও নড়াইল জেলার মহাজনে হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘরে ভাংচুর, হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নড়াইল আদালত সড়কে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ, নড়াইল শাখা,বাংলাদেশ হিউম্যান রাইটস্ধসঢ়; ডিফেন্ডার ফোরাম, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ,বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, হাটবাড়িয়া জমিদার বাড়ী জমি রক্ষা সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে চলাকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ও নড়াইল জেলার মহাজনে হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘরে ভাংচুর, হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, বাংলাদেশ হিউম্যান রাইটস্ধসঢ়; ডিফেন্ডার ফোরাম নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদের জেলা সহ-সভাপতি অ্যাডঃ পংকজ বিহারী ঘোষ,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ নড়াইল শাখার সভাপতি মলয় কুমার নন্দী, সাধারন সম্পাদক আশীষ কুমার বিশ্বাসসহ অনেকে। মানববন্ধনে বিভিন্ন সংগঠনেরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।