আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এমন আইন করতে চায়, যেটা সমাজে বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, বাস্তব সম্মত নয়- এমন আইন সমাজের ঘারে চাপিয়ে দিলে তা কেবল আইনের বইতেই থাকবে। বাস্তবে কোন কাজে আসবে না। যেটা সরকার চায় না। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, শিশুদের উন্নয়নের জন্য আইনে যেসব পরিবর্তন করা দরকার তা অবশ্যই করা হবে।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে শিশু অধিকার সুরক্ষায় বাংলাদশের আইন পর্যালোচনা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যত। তাই সকল শিশুকে সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে কোন পথশিশু (টোকাই) ও বিত্তবানের শিশুর মধ্যেও পার্থক্য থাকা উচিত নয়।
তিনি বলেন, সরকার শিশুদের মধ্যে বৈষম্য দূরীকরণের সর্বোচ্চ চেষ্টা করছে। দেশে বৈষম্য বিরোধী নামে একটি আইন প্রণয়ন করা হচ্ছে। শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।