নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে নিবন্ধন পেতে আগ্রহী দলগুলো আরও দুই মাস বেশি সময় পাচ্ছে।
বুধবার (২৪ আগস্ট) গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধে এই সময় বাড়ানো হয়।
তিনি ইসিতে গিয়ে এই অনুরোধ করেন। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান আবেদনের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মাস বাড়িয়ে দেয়া হয়েছে।
ফলে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে, তিন মাস সময় দিয়ে গত ২৬ মে আবেদনের বিজ্ঞপ্তি দিয়েছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৯ আগস্ট ছিল আবেদনের শেষ সময়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।