
ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এতিম শিশুদের খাওয়ালেন আওয়ামীলীগ নেতা মনি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মাঝে ভালো মানের খাবার পরিবেশন করেছেন আওয়ামী লীগ নেতা মনিরঞ্জন দেবনাথ মনি।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলা ৪ নং বড়গাঁও ইউনিয়নের শাহ্ সুফী হাসান শাহ্ দরবেশ সাহেব (রহ:) হেফজুল কুরআন মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোডিং এর ছাত্রদের মাঝে ৪ নং বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ মনির ব্যক্তিগত উদ্যোগে ভালো মানের খাবার পরিবেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান, সহ-সভাপতি প্রদ্বীপ দেবনাথ ও ইসলামীয়া শাহী দরবার শরীফের হুজুর মতি দরবেশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একবেলা ভালো মানের খাবার পেয়ে খুঁশি হতে দেখা যায় এতিম শিশুদের। এ সময় এতিম শিশুরা আওয়ামীলীগ নেতা মনিকে ধন্যবাদ জানান এবং আনন্দে আপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মনিরঞ্জন দেবনাথ মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেহী আত্মাদের শান্তি কামনার সামান্য আয়োজন করেছি। আসুন আমরা সকলে এ ভাবেই বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে এই এতিম শিশুদের জন্য এগিয়ে আসি। তাহলে দেশটি সোনার বাংলায় পরিনত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।