যে কারণে ভক্তের ওপর চটলেন হৃতিক
যে কারণে ভক্তের ওপর চটলেন হৃতিক

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান। সব সময় ভক্তদের সঙ্গে ভালো আচরণ করলেও এবার চটলেন তিনি। গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি দেখেন হৃতিক।
ওই সময় তার সঙ্গে দুই ছেলে হৃহান ও হৃদানও ছিলেন। কিন্তু সিনেমা হল থেকে থেকে বের হতেই বাঁধে বিপত্তি। এই অভিনেতার সঙ্গে জোর করে সেলফি তোলার চেষ্টা করেন এক ভক্ত। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ করেননি হৃতিক। সোস্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হৃতিক তার দুই ছেলেকে গাড়িতে প্রবেশ করান।
এরপর নিজে উঠতে যাওয়ার আগে এক ভক্ত এসে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। এরপর এই অভিনেতার টিমের একজন এসে তাকে সরিয়ে দেন। ভক্তের এমন আচরণে ভীষণ নাখোশ দেখা যায় হৃতিককে। গাড়িতে প্রবেশের আগে তিনি বলেন, ‘আপনারা এগুলো কী করছেন?’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।