কুবির দুই হলে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
কুবির দুই হলে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের নেতা-কর্মীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি ও ইমতিয়াজ শাহরিয়ার। এ তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।