
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বিএনপির এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ই সেপ্টেম্বর) বিকেল ৫টা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা বিএনপি’র কেন্দ্রীয় ঘোষণার কর্মসূচীর অংশ হিসেবে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
খাদ্য সামগ্রীর ব্যাপক দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রধান খাদ্য, চাল, ডাল, ডিজেল, পেট্রল, সোয়াবিন তেল সহ সকল প্রকার দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধি এবং ভোলা, নারায়নগঞ্জে নির্বিচারে গুলি করে নূরে আলম, আব্দুর রহিম ও শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে
আদিতমারী উপজেলা বিএনপি’র উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলু ।
উক্ত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে লালমনিরহাট জেলা ও উপজেলা বিএনপি’র সকল স্তরের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে আদিতমারী উপজেলায় বিগত পাঁচ বছরে এতবড় বিএনপির সমাবেশ এর আগে অনুষ্ঠিত হয়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।