মাগুরার শালিখা উপজেলার অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করে। জানা যায়, দুটি গ্রুপে বিভক্ত হয়ে দুটি প্যানেলে লড়াই করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছে ২৯০ ভোট পেয়ে অসিম বিশ্বাস, ৩০৪ ভোট পেয়ে মোঃএনামুল হাসান সেলিম ,২৫২ ভোট পেয়ে মোঃ বেল্লাল রেজা তাপস এবং ২৭৫ ভোট পেয়ে মিঠু রাহা। 
এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আলো দত্ত ২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।  এতে করে একটি প্যানেলের ৫ জনই নির্বাচিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ৬৬০, কাস্ট হয়েছে ৪৬৬ জন।