সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম জানালেন বরুণ
সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম জানালেন বরুণ

প্রায় এক দশক আগে বলিউডে পা রেখেছেন জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। এরপর বেশ কয়েকটি দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। কিন্তু বলিউড জীবনে কাকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন বরুণ? সম্প্রতি ‘কফি উইথ করন’ টক শো-তে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেতা।
বরুণ জানান, নিজের সঙ্গেই সবচেয়ে বেশি প্রতিযোগিতা তার। আর যদি কাউকে নিজের প্রতিপক্ষ হিসেবে মনে করেন থাকেন, তা হলে তিনি আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডের পা রেখেছেন। এই সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন আলিয়া।
এরপর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ প্রভৃতি ব্যবসাসফল সিনেমায় এই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন বরুণ। এছাড়া তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বও রয়েছে। বরুণ বলেন, এখন সময় এসেছে, অভিনেত্রীদের হিরো হিসেবে গ্রহণ করা দরকার। আলিয়া সেরকমই এক অভিনেতা। পুরুষ অভিনেতাদের মতো তারও সিনেমাতে দুর্দান্ত ওপেনিং হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।