রোলেক্সের সবচেয়ে সস্তা ঘড়ির মূল্যও চোখ কপালে তুলবে
রোলেক্সের সবচেয়ে সস্তা ঘড়ির মূল্যও চোখ কপালে তুলবে

বিশ্ব বিখ্যাত হাতঘড়ি ব্রান্ডের মধ্যে অন্যতম রোলেক্স। যারা হাত ঘড়ি ব্যবহার করেন, তাদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে এই কোম্পানির ঘড়ি। এ ব্রান্ডের সবচেয়ে সস্তা ঘড়ির দাম শুনলে সবারই চোখ কপাবে উঠে যাবে।
জানা গেছে, রোলেক্স ঘড়ির মধ্যে ভিনটেজ একটির দাম প্রায় ১৫ কোটি টাকা। এছাড়া সাবমেরিনার মডেলের সবচেয়ে কম দামে যে ঘড়িটি পাওয়া যায়, এর দামও ৫ হাজার ডলার বা চার লাখ ২৫ হাজার টাকা। রোলেক্স কোম্পানির ঘড়ির এত বেশি দাম হওয়ার মূল কারণ হলো- এই ঘড়ি বানাতে এক বছরের মতো সময় লাগে। এছাড়া অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পরই তা বাজারে ছাড়া হয়।
আর বিক্রি হয়ে যাওয়ার পর রোলেক্স বেশ লম্বা সময় ধরে ব্যবহারকারীদের ভালো সার্ভিস দিয়ে থাকে। নির্মাতারা জানান, রোলেক্স ঘড়ি হাতে পরলে খুলে যাবে কিনা তা অসখ্যবার বিক্রির আগে পরীক্ষা করা হয়। একটি রোলেক্স ঘড়ি অনায়াসে পাঁচ থেকে ৩০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। আর খুব যত্নসহকারে ব্যবহার করলে ১০০ বছরেও এর কিছু হয় না বলে নির্মাতাদের দাবি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।