ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ার প্রান্তে এক বেসামরিক গাড়িবহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন ২৮ জন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশটির আঞ্চলিক গভর্নর ওলেকজান্দার স্তারুখ এ খবর জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহতরা সবাই বেসামরিক।
ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, শার্পনেলের আঘাতে গাড়িগুলো ঝাঁঝড়া হয়ে গিয়েছে। বহরের অধিকাংশ গাড়ি ও ৩টি মাইক্রোবাসের জানালা উড়ে গেছে।
ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি গর্ত তৈরি হয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা হতাহতদের সরিয়ে নিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।