নতুন রাজা তৃতীয় চার্লসের ছবি সংবলিত নতুন ৫০ পেন্সের মুদ্রার নকশা উন্মোচন করেছে। যুক্তরাজ্যের বাসিন্দারা আগামী ডিসেম্বর থেকে তাদের নতুন রাজাকে মুদ্রার এক পিঠে দেখতে পাবেন।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজকীয় রীতি অনুযায়ী, মুদ্রার বাম দিকে থাকবে রাজার মুখাবয়ব। আর তার মা রানি এলিজাবেথের অপর পাশে।
রাজকীয় টাকশাল জাদুঘরের কর্মকর্তা ক্রিস বার্কার বলেন, যুক্তরাজ্যের মুদ্রার প্রচলিত প্রথা অনুযায়ী চার্লসের মুখাবয়ব তার পূর্বসূরির বিপরীত দিকে মুখ করে বসানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।