আজ রোববার (১৫ অক্টোবর) অস্ট্রেলিয়ায় পর্দা উঠছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। রোববার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কা-নামিবিয়া ও আমিরাত-নেদারল্যান্ডস ম্যাচ দুটি আনুষ্ঠানিকভাবে এবারের বিশ্বকাপের ম্যাচ।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের অংশ হতে এখন মোট ১৬টি দল অস্ট্রেলিয়ায়। আজকের দুটি ম্যাচের প্রতিপক্ষদের সঙ্গে প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডও আছে।

এই আট দলের মধ্য থেকে সেরা চারটি দল উত্তীর্ণ হবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে, কাপ জেতার লড়াইয়ের অংশ হতে পারবে। যেটাকে বলা হচ্ছে সুপার টুয়েলভ। এই সেরা বারোয় আগেই নাম লিখিয়ে ফেলা আট দলের মধ্যে আছে বাংলাদেশও।