টি২০ বিশ্বকাপের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামিবিয়া বি পক্ষে টস জিতে বোলিং নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আমরা বোলিং নিচ্ছি। এটা প্রথম খেলা, উইকেটটা কেমন দেখবো।
ছেলেরা খুব আত্মবিশ্বাসী। এশিয়া কাপের একই কম্বিনেশন আমাদের। বোলিং নিয়ে আমরা তাদের মোটামুটি একটা স্কোরে আটকাতে চাই।’ প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা ও নামিবিয়ার সঙ্গে অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।
নামিবিয়া স্কোয়াড: স্টেফান বার্ড, ডেভিড উইজ, জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন (উইকেটকিপার), ডিভান লা কক, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো।
শ্রীলঙ্কা স্কোয়াড: পাথুম নিশানকা, কুমল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশানকা, মাহিশ ঠিকশানা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।