মহিউদ্দিন সানি,রূপদিয়া (যশোর) থেকে।।  গতকাল শনিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে যশোর খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে হানিফ পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনামুখী হানিফ পরিবহণ ( ঢাকা মেট্রো -ব ১৫-২৯৭০) ও  খুলনা থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন।
নিহত ঐ বিজিবি সদস্য খুলনা শহরের সোনাডাঙার হাবিবুর রহমানের ছেলে। ঐ বিজিবি সদস্য ২ দিনের শেষে ছুটি শেষে চুয়াডাঙ্গায়  নিজ কর্মস্থলে ইয়ামাহা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে,ঘটনাস্থলে পৌছালে  হানিফ পরিবহনের ধাক্কায় বিজিবি সদস্য ছিটকে পড়ে নিহত হন। এদিকে মোটরসাইকেলটি হানিফ পরিবহনের নিচে আটকে যায়। পরিবহণের চালক মোটরসাইকেলটি টেনে হিচড়ে খুলনার দিকে প্রায় ১ কিলোমিটার  দুরে চাউলিয়া গেট নামক স্থানে আসলে হানিফ পরিবহনে আগুন ধরে বষ্পিভূত হয়।ড্রাইভার পালিয়ে যায়। পরিবহনে কোন যাত্রী না থাকায় জান মালের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর দমকলকর্মীরা এসে  আগুন নিয়ন্ত্রণে আনেন।
দূর্ঘটনা কবলিত স্থানে দ্রুত ছুটে আসেন স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা, কোতয়ালী মডেল থানার পুলিশ,হাইওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা ঐ বিজিবি সদস্যের লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এসময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়লে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।