শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

মো.সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান,উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল সহ প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।