এসএসসির নির্বাচনি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রের আত্মহত্যা
এসএসসির নির্বাচনি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রের আত্মহত্যা

এসএসসির নির্বাচনি পরীক্ষায় ফেল করায় নোয়াখালীর চাটখিল উপজেলায় রাহিম হোসেন মুন্না (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। নিহত মুন্না উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বদলকোট গ্রামের হাজিবাড়ির আবদুর রহমানের ছেলে। সে স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যার দিকে নিজ বসতঘরে শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছু দিন আগে মুন্নার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় সে ৬ বিষয়ে ফেল করে। এর পর হতাশা থেকে বুধবার সন্ধ্যায় নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।