একাধিক গবেষণা হলেও ২০০৫ সালে সেক্স থেরাপি ও রিসার্চের একটি গবেষণা নিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা চলে৷ মিলনের সময় কতক্ষণ হলে তা একজন মহিলার ক্ষেত্রে তা সুখের হয়৷
ইজ্যাকুলেশন ল্যাটেন্সি টাইম বা আইএলটি নিয়ে একাধিক সংস্থা একাধিক গবেষণা চালিয়েছে, তার অর্থই হচ্ছে মিলনের সময় কতটা হলে পূর্ণ সুখ মেলে৷ তবে চিকিৎসকরা বলছেন, ফোর প্লে বিষয়টিও মিলনেরই অংশ৷

আবার পেনসিলভেনিয়ার গবেষক এরিক কোর্টি একটি গবেষণায় দাবি করেছিলেন, সাত থেকে ১৩ মিনিটের জন্য যে মিলন টিকে থাকে, সেটিকে যথেষ্ট বা সুখের বলা যেতে পারে৷ অর্থাৎ, ন্যুনতম সাত থেকে ১৩ মিনিট৷ তবে হিসাব এখানেই শেষ নয়৷

সকলের ক্ষেত্রেই মিলন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সময়ের নিরিখে৷ একজন পুরুষ নিজেকে বিচার করতে চান সেই বিষয়ে৷ একজন মহিলার সুখও অনেকটা এর উপরেও নির্ভর করে৷ কিন্তু ঘড়ি ধরে কী সেটা সম্ভব৷

সর্বোচ্চ সময় নির্ধারণের ক্ষেত্রে একটি ইঙ্গিত গবেষকরা করেছেন৷ সেখানে বলেছেন, সাধারণত কোনও যুগলের ক্ষেত্রে যদি ১০ থেকে ৩০ মিনিট টিকে থাকতে পারেন, তা হলে অত্যাধিক মাত্রায় যৌনতা বলে ধরা হয়৷
গবেষকরা আরও বলেছেন, দুই থেকে তিন মিনিটের ব্যবধানে যদি কারওর মিলন শেষ হয়, তা হলে সেটিকে যথেষ্ট নয় বলেই মনে করছেন গবেষকরা৷ তবে দীর্ঘ সময় মিলন থাকার যে দাবি করা হয়, তাকে নস্যাৎ করে দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, মিলন নিয়ে স্পষ্ট বাস্তবিক ধারণা মাথায় রাখা দরকার৷ তাতে মানসিক স্বাস্থ্য ভাল থাকে৷ এবং যাঁরা কোনও সমস্যা নিয়ে আসেন, তাঁদের চিকিৎসা করতেও এক্ষেত্রে সুবিধা হয়৷
এই নিয়ে বিস্তারিত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে৷ অস্ট্রেলিয়ার গবেষণায় প্রকাশিত হয়েছে, সেখানকার মহিলারা অনেকেই সেক্সুয়াল সময় নিয়ে বিশেষ ভাবিত নন৷
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।