বহুল আলোচিত গত ০৬ মার্চ ২০২৩ তারিখে খুলনার দিঘলিয়ায় মাইনুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও কুখ্যাত খুনী শাহ জালাল @ শান্ত হোসেন (২৬)’কে রাজধানীর ভাটারা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর ভাটারা থানাধীন ৩০০ ফিট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত গত ০৬ মার্চ ২০২৩ তারিখে খুলনার দিঘলিয়ায় মাইনুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও কুখ্যাত খুনী মোঃ শাহ জালাল @ শান্ত হোসেন (২৬), পিতা-মোঃ মুরাদ হোসেন, সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা’কে ১৬/০৪/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গত ০৬/০৩/২০২৩ তারিখ খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি কলেজ পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মাইনুল (৩০)’কে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কতিপয় দুর্বৃত্ত। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ০৮/০৩/২০২৩ তারিখ দিঘলিয়া থানায় ১০ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ধৃত শাহ জালাল @ শান্ত উক্ত মামলার ০২ নং আসামি। উক্ত মামলাটি রুজু হওয়ার পর থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।